শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শাপলা চত্বর হত্যাকাণ্ডে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শাপলা চত্বর হত্যাকাণ্ডে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলশানে তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ডিবি এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃত লতিফ সিদ্দিকীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ডিবি সূত্র জানিয়েছে, শাপলা চত্বর হত্যাযজ্ঞ-সংক্রান্ত একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন