শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ভারতে রাহুল গান্ধীর বক্তব্যে লোকসভায় তুমুল হট্টগোল

রাহুল গান্ধীর বক্তব্যের পর ভারতের লোকসভায় ব্যাপক হট্টগোলের ঘটনা ঘটেছে।

ভারতে রাহুল গান্ধীর বক্তব্যে লোকসভায় তুমুল হট্টগোল

ভারতের লোকসভায় বুধবার 'পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিন্স) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬'-এর ওপর বিতর্কের সময় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বক্তব্যের পর তুমুল হট্টগোল হয়েছে।

রাহুল গান্ধী অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে এসে বসার সাহস নেই। আমি তাঁকে ৩০টি গাড়ির কনভয়ে কাঁপতে কাঁপতে বসে থাকতে দেখেছি।'

এ সময় সরকারদলীয় সংসদ সদস্যরা রাহুলকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সাংবাদিকদের জানান, 'সংসদে ভিত্তিহীন এবং ভুয়া মন্তব্য করেছেন বিরোধীদলনেতা, কোনো রকম গুলিই চলেনি।'

রাহুল গান্ধী তাঁর বক্তব্যের শুরুতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, 'শিক্ষার্থী সে-ই, যার হৃদয় ও মন উন্মুক্ত।'

তিনি আরও বলেন, 'এমন কিছু মানুষ আছেন যারা ছাত্র নন। তারা নিজেদেরকে ঈশ্বর মনে করেন।'

বক্তব্য চলাকালীন হট্টগোল শুরু হলেও রাহুল গান্ধী বক্তব্য অব্যাহত রাখেন।

বিজ্ঞাপন