শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে মারামারি

কুড়িগ্রামে ভারতীয় গরুর নিলাম প্রক্রিয়ায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে মারামারি সংঘটিত হয়েছে।

কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে মারামারি

কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় গরুর নিলাম প্রক্রিয়ায় ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে স্থানীয় কাস্টমস কার্যালয়ের তত্ত্বাবধানে ১০টি ভারতীয় গরুর নিলাম অনুষ্ঠিত হয়।

নিলামের সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা সমঝোতার ভিত্তিতে লভ্যাংশ ভাগবাটোয়ারা করার চেষ্টা করেন। জামায়াতের নেতাকর্মীরা ৫০ ভাগ লভ্যাংশ দাবি করলে বিএনপির নেতাকর্মীরা ৩০ ভাগ দিতে রাজি হন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

মাহাবুব আলম নামে ছাত্রশিবিরের সাবেক এক নেতা মোবাইলে ভিডিও ধারণ করার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা তাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করেন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। পরে উপজেলা নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং নিলাম সম্পন্ন হয়।

জানা গেছে, যুবদল কর্মী ও সাবেক ছাত্রনেতা ইসরাফিল ৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকায় ১০টি ভারতীয় গরু নিলামে কিনেছেন। জামায়াতের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন বলেন, “আমরা স্বচ্ছতার সঙ্গে প্রকাশ্য নিলামের দাবি জানিয়েছি, কিন্তু বিএনপির লোকজন আমাদের মারধর করে।”

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, “এ ধরনের ঘটনাকে বিএনপি সমর্থন করে না।” রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং সংঘর্ষের পর্যায়ে যায়নি।

বিজ্ঞাপন