শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার, মিছিলের সময় পুলিশ ধাওয়া করে।

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

চট্টগ্রাম মহানগরের বন্দর থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। বুধবার (২৯ জুলাই) সকালে বন্দর থানার আউটার রিং রোড সংলগ্ন গোসাইলডাঙ্গা আবুল হাশেম মসজিদের পাশে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন মো. সজীব আলী (১৯), যিনি চট্টগ্রামের সন্দ্বীপ থানার মগধরা ২ নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে। অপরজন হলেন মো. তানভীর (২১), যিনি বাঁশখালী থানার বাহাড়ছড়া ইউনিয়নের মোক্তার আহমেদের ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা আনন্দবাজার সাগর পাড়ের কাছে আউটার রিং রোড এলাকা থেকে মিছিল নিয়ে বের হন। মিছিলটি গোসাইলডাঙ্গা আবুল হাশেম মসজিদ এলাকায় পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় অন্যান্য আসামিরা পালিয়ে গেলেও সজীব আলী ও তানভীর পুলিশের হাতে ধরা পড়েন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল করছেন এমন সংবাদ পেয়ে পুলিশ তাদের ধাওয়া করে। পরে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

বিজ্ঞাপন