সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
রাজনীতি

জুলাইয়ের লড়াই এখনও চলছে, বললেন এনসিপির সারজিস আলম

এনসিপির সারজিস আলম বলেন, জুলাইয়ের লড়াই শেষ হয়নি।

জুলাইয়ের লড়াই এখনও চলছে, বললেন এনসিপির সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, "জুলাইয়ের লড়াই এখনও চলছে, এটি শেষ হয়নি।" শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত এনসিপির সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, "যদি জুলাই আন্দোলন শেষ হয়ে যেত, তাহলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যার মতো ঘটনা ঘটতো না।" তিনি আরও উল্লেখ করেন যে, গণঅভুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশে ফেরার সাহস দেখাতে পারতেন না।

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি ইঙ্গিত করে বলেন, "যেই রাজনৈতিক দল অন্য একটি দেশের আশ্রয়ে আছে, তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি।" সারজিস অভিযোগ করেন যে, রাজনৈতিক নেতাদের আশ্রয়ে মাদক ব্যবসায়ীরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, "যারা দিনের বেলায় মাদকের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু রাতের আঁধারে এর ভাগ নেন, তারা নেতা হতে পারেন না।" সারজিস আরও বলেন, "যেই দলের কাছে বালুর টাকার গুরুত্ব একটি প্রজন্মের ভবিষ্যতের চেয়ে বেশি, তাদের সঙ্গে রাজনীতি করা সম্ভব নয়।"

তিনি বস্তা পচা সিস্টেমের সমালোচনা করে বলেন, "যদি আমরা ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলতে পারি, তাহলে পাঁচ বছরের মধ্যেই দেশের উন্নতি সম্ভব।"

এর আগে, বিকেল ৪টায় গোদাগাড়ীর ডাইংপাড়া মোড় থেকে এনসিপির জুলাই পদযাত্রা শুরু হয়, যা পরে সমাবেশস্থলে এসে শেষ হয়।

বিজ্ঞাপন