বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেপাল-চীন সীমান্তে বন্যা-ভূমিধসে নিহত ৯৫, নিখোঁজ ৪০৩ নেপালে আকস্মিক হড়কা বানে ৪৬ জনের মৃত্যু, নিখোঁজ শত শত পাকিস্তানের হাসপাতালে আগুনে ১৪ নবজাতকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের মৃত্যু, নিখোঁজ ৪০০ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ নেপাল-চীন সীমান্তে নজিরবিহীন ভূমিধসে ২০ জনের মৃত্যু নেপাল সীমান্তে হড়কা বানে ১৭ জনের মৃত্যু, শতাধিক ভারতীয় নিখোঁজ নেপালে আকস্মিক বন্যায় অন্তত আটজন নিহত, ক্ষতির পরিমাণ বাড়তে পারে হাইতিতে গ্যাং হামলায় ৪৭ জন নিহত, ৫০ জন অপহৃত: জাতিসংঘ মেহেরপুরে প্রাক্তন স্ত্রীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন, যুবক গ্রেফতার
রাজনীতি

মাহিয়া মাহির অভিযোগ: সাবেক প্রতিমন্ত্রী মুরাদ তাকে হুমকি দেন

মাহিয়া মাহি সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।

মাহিয়া মাহির অভিযোগ: সাবেক প্রতিমন্ত্রী মুরাদ তাকে হুমকি দেন

চিত্রনায়িকা মাহিয়া মাহি সম্প্রতি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওবার্তায় তিনি জানান, ডা. মুরাদ নিয়মিত তাকে বিরক্ত করতেন, যার কারণে তিনি মন্ত্রীর নম্বর ব্লক করে রেখেছিলেন।

মাহির দাবি, ভাইরাল হওয়া অডিওতে ডা. মুরাদ তাকে তুলে নেওয়ার জন্য র‍্যাব, পুলিশ, এনএসআই ও ডিজিএফআই পাঠানোর হুমকি দিয়েছিলেন। তিনি প্রশ্ন তোলেন, যদি তাদের মধ্যে সত্যিই ভালো সম্পর্ক থাকতো, তাহলে কেন এমন হুমকি দেওয়ার প্রয়োজন পড়তো?

ভিডিওবার্তায় মাহি বলেন, “আমি তাকে এড়িয়ে চলছিলাম বলেই আমাকে ক্ষমতার প্রভাব দেখিয়ে ভয় দেখানো হয়েছিল।” হুমকির পর তিনি চলচ্চিত্র অঙ্গনের অনেক প্রভাবশালী ব্যক্তির কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু অধিকাংশই মন্ত্রীর প্রভাবের কারণে বিষয়টি এড়িয়ে যান।

তিনি উল্লেখ করেন, কয়েকজন সহকর্মী রাতে তাকে ফোন করে সতর্ক করতেন, যেন রাত ১১টার পর তিনি কোনো ফোন না ধরেন। কারণ ওই সময় ডা. মুরাদ তাদের সামনেই থাকতেন।

মাহি আরও জানান, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছানোর সুযোগ পেলে তিনি পুরো বিষয়টি জানাতেন এবং বিশ্বাস করেন যে প্রধানমন্ত্রী বিষয়টির বিচার করতেন। কিন্তু সেই সুযোগ না পেয়ে তাকে একাই পরিস্থিতি সামাল দিতে হয়েছে।

ভিডিওবার্তায় মাহি গালিগালাজের বিপরীতে হাস্যরসের মাধ্যমে কথা বলার কারণও ব্যাখ্যা করেন। তিনি বলেন, “যদি তখন গালিগালাজ করতাম এবং পরে বড় কোনো ক্ষতি হতো, সেই দায়িত্ব কে নিত?”

মাহি দাবি করেন, ডা. মুরাদ ক্ষমতার অপব্যবহার করে শুধু তাকে নয়, চলচ্চিত্র অঙ্গনের আরও অনেক নায়িকা, কণ্ঠশিল্পী ও সংবাদ উপস্থাপিকাকেও উত্যক্ত করেছেন। কিন্তু ক্ষমতার ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে পারেননি।

বিজ্ঞাপন