শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চট্টগ্রামের ওসিকে প্রাণনাশের হুমকি, সাধারণ ডায়েরি দায়ের

চট্টগ্রামের ওসিকে প্রাণনাশের হুমকি, সাধারণ ডায়েরি দায়ের করেছেন তিনি।

চট্টগ্রামের ওসিকে প্রাণনাশের হুমকি, সাধারণ ডায়েরি দায়ের

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিট থেকে তার সরকারি মোবাইল নম্বরে একাধিক হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানো হয়।

অজ্ঞাতনামা এক ব্যবহারকারী দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোড যুক্ত একটি নম্বর থেকে এই বার্তাগুলো পাঠান। বার্তাগুলোর মধ্যে একটি ইংরেজিতে লেখা ছিল, ‘How are you, We are worry about your family, If u keep on doing what you did we will take action very soon’।

এছাড়া, বাংলায় হুমকি দিয়ে বলা হয়, ‘পরিবার শেষ করে দেবো, বংশ শেষ করে দেবো, আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেফতার করা হলে খবর আছে।’

অন্য একটি বার্তায় ওসিকে উদ্দেশ্য করে বলা হয়, ‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, তাহলে অন্যায়ভাবে গ্রেফতার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই। এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’

এই ঘটনার পর ওসি মোহাম্মদ আব্দুল হালিম ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি বলেন, ‘এ ধরনের হুমকি আমার এবং আমার পরিবারের জন্য উদ্বেগের বিষয়।’

বিজ্ঞাপন