শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৭৪ জন গ্রেফতার

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৭৪ জন গ্রেফতার, ৪৮টি মামলা দায়ের।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৭৪ জন গ্রেফতার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগ বিভাগে ৫০ জন, ওয়ারী বিভাগে ৫২ জন, মতিঝিল বিভাগে ৪৭ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মিরপুর বিভাগে ১০৩ জন, গুলশান বিভাগে ৪৮ জন, উত্তরা বিভাগে ৫৩ জন এবং গোয়েন্দা বিভাগে ১৮ জন রয়েছেন।

অভিযানকালে পুলিশ ২টি হাতবোমা, ৮টি ছুরি, ২টি চাপাতি, ১টি রামদা, ১টি অটোরিকশা এবং ১১১টি মোবাইল ফোন জব্দ করে। এছাড়া, ৫ হাজার ৭২০ পিস ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা ও ৫ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

অভিযানকালে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন