বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঝালকাঠিতে দুই বাসের সংঘর্ষে হেলপার নিহত, আহত ২৫

ঝালকাঠিতে দুই বাসের সংঘর্ষে হেলপার নিহত, আহত ২৫ জন।

ঝালকাঠিতে দুই বাসের সংঘর্ষে হেলপার নিহত, আহত ২৫

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির দপদপিয়া চৌমাথা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একটি বাসের হেলপার নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে আবির আব্দুল্লাহ পরিবহন নামের একটি বাসের সঙ্গে গ্রিনভিউ পরিবহনের বাসটি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে দুই বাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনাস্থলেই গ্রিনভিউ পরিবহনের হেলপারের মৃত্যু হয়। আহত যাত্রীদের উদ্ধার করে বরিশালের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করেছে। নিহত হেলপারের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন