বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

'দূরবীন' ব্যান্ডের গিটারিস্টকে দেশ ছাড়ার হুমকি

শাওন বনিককে ফোনে দেশ ছাড়ার হুমকি, থানায় জিডি করেছেন।

'দূরবীন' ব্যান্ডের গিটারিস্টকে দেশ ছাড়ার হুমকি

রাজধানীর মোহাম্মদপুরে 'দূরবীন' ব্যান্ডের গিটারিস্ট শাওন বনিককে ফোন করে গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানায় জিডিটি করা হয়। শাওন বনিক জানান, সোমবার ভোর ৫টা ৩৭ মিনিটের দিকে তাকে ফোন করেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। ফোনে ওই ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে তিন দিনের মধ্যে দেশ ছেড়ে ভারতে চলে যেতে বলেন।

জিডিতে শাওন বনিক আরও উল্লেখ করেন, ওই সময়ের মধ্যে ভারতে চলে না গেলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এই ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

ভবিষ্যতের জন্য বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার আবেদন করেছেন শাওন বনিক। এ ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল হাসান খানকে।

বিজ্ঞাপন