শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঋতুপর্ণার গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, চালক আটক

ঋতুপর্ণার গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, চালক আটক।

ঋতুপর্ণার গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, চালক আটক

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের গাড়িতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে একটি ম্যাটাডোর সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় তাঁর গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তিনি এবং আশপাশের মানুষ অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

ঘটনার সময় ঋতুপর্ণা বাড়ির ভেতরেই ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে তিনি এবং বাড়ির কর্মীরা নিচে নেমে আসেন। সেখানে এসে দেখেন, একটি ম্যাটাডোর তাঁর পার্ক করা গাড়িটিকে ধাক্কা দিয়েছে, যার ফলে গাড়ির পেছনের বাঁ দিকের অংশ দুমড়েমুচড়ে গেছে।

ঋতুপর্ণা জানান, তাঁর এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “সৌভাগ্যবশত তখন সেখানে কেউ ছিলেন না, নইলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত।”

দুর্ঘটনার পর স্থানীয়রা এবং অভিনেত্রীর কর্মীরা ম্যাটাডোরের চালককে আটক করেন। চালকের কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না বলে জানা গেছে। তাঁকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি গাড়িটির মূল চালক নন এবং একটি ক্যাটারিং সার্ভিসের কর্মী।

ঋতুপর্ণা চালকের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য ক্ষোভ প্রকাশ করে বলেন, “তাঁর এই আচরণে আমি অত্যন্ত ক্ষুব্ধ ও হতাশ।” তিনি সকলকে দায়িত্বশীলতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানান।

বিজ্ঞাপন