বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রসজ্জিত উপগ্রহ উৎক্ষেপণের অভিযোগ

রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের পারমাণবিক অস্ত্রসজ্জিত উপগ্রহ উৎক্ষেপণের অভিযোগ, ক্রেমলিন অস্বীকার করেছে।

রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রসজ্জিত উপগ্রহ উৎক্ষেপণের অভিযোগ

ইউরোপের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রসজ্জিত উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতির অভিযোগ তোলা হয়েছে। জার্মানিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই অভিযোগ ওঠার পর ক্রেমলিন তা অস্বীকার করেছে।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মন্তব্য করেছেন, তিনি প্রতিবেদনটি দেখেননি। তবে তিনি বলেন, ‘অজ্ঞাত সূত্রের’ বরাত দিয়ে প্রচারিত খবর 'গুরুত্ব সহকারে নেওয়ার মতো নয়'।

বার্লিনে অবস্থিত রুশ দূতাবাস জার্মান গণমাধ্যমকে জানায়, তারা এই তথাকথিত ‘ভিত্তিহীন অভিযোগ’ প্রত্যাখ্যান করেছেন। রুশ কর্মকর্তারা এই প্রতিবেদনকে রাশিয়ার বিরুদ্ধে চালানো ‘অপপ্রচারের’ অংশ বলেও উল্লেখ করেন।

এদিকে, ন্যাটো প্রধান মার্ক রুটে বলেছেন, তারা মহাকাশে যেকোনো হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়বেন। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস মন্তব্য করেছেন, এই ধরনের প্রতিবেদন ‘নতুন নয়, তবে তা কম মর্মান্তিক নয়’।

সরকারি মুখপাত্রের বরাতে জানা যায়, প্রতিবেদনগুলোকে ‘অত্যন্ত গুরুত্ব সহকারে’ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন