বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

অস্কারের প্রাথমিক তালিকা প্রকাশ, অ্যানিমেশন ও আন্তর্জাতিক বিভাগে নতুন রেকর্ড!

অস্কারের প্রাথমিক তালিকা প্রকাশ, অ্যানিমেশন ও আন্তর্জাতিক বিভাগে নতুন রেকর্ড গড়েছে।

অস্কারের প্রাথমিক তালিকা প্রকাশ, অ্যানিমেশন ও আন্তর্জাতিক বিভাগে নতুন রেকর্ড!

অস্কার তথা একাডেমি অ্যাওয়ার্ডসের আনুষ্ঠানিক দৌড় শুরু হয়েছে। দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস আগামী আসরের ডকুমেন্টারি, আন্তর্জাতিক ও অ্যানিমেটেড ফিচার বিভাগের প্রাথমিক যোগ্য চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেছে।

এবার সেরা অ্যানিমেটেড ফিচার বিভাগে ৩৮টি চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করবে, যা অস্কারের ইতিহাসে সর্বোচ্চ। অন্যদিকে, সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে ১০৪টি চলচ্চিত্রের যোগ্যতা অর্জন করেছে, যা এই বিভাগেও নতুন রেকর্ড।

ডকুমেন্টারি ফিচার বিভাগের দৌড়ে রয়েছে ১৯০টি চলচ্চিত্র। অ্যানিমেটেড ফিচার বিভাগে স্থান পেয়েছে ‘টয় স্টোরি ৫’, ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’, ‘কোয়োট ভার্সেস অ্যাকমি’, ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’ ও ‘শন দ্য শিপ: দ্য বিস্ট অব মসি বটম’ এর মতো জনপ্রিয় চলচ্চিত্র।

এছাড়া ‘ওয়াইল্ডউড’ ও ‘ট্যাঙ্গলস’ এবং ‘অল ইউ নিড ইজ কিল’, ‘মোবাইল স্যুট গান্ডাম হ্যাথাওয়ে: দ্য সোরসারি অব নিম্ফ সার্সি’, ‘আই অ্যাম ফ্র্যাঙ্কেনস্টাইন’, ‘ডেকোরাডো’ ও ‘কসমিক প্রিন্সেস কাগুইয়া’ও প্রাথমিক দৌড়ে রয়েছে।

ডকুমেন্টারি বিভাগের চলচ্চিত্রগুলো বিভিন্ন বিষয় যেমন সংগীত, শিল্পকলা, খেলাধুলা, বাস্তব অপরাধ ও রাজনীতি নিয়ে নির্মিত। আলোচনায় রয়েছে ‘ইউ ক্যান সি এভরিথিং’, যা বিশ্বব্যাপী ১০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে।

আন্তর্জাতিক ফিচার বিভাগের এগিয়ে থাকা চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘ইয়েলো লেটারস’, ‘শেম অ্যান্ড মানি’, ‘আং’ ও ‘মিডডে মিল’। ভারতের ‘গোন্ধাল’ চলচ্চিত্রটিও এই বিভাগে বিবেচিত হচ্ছে।

একাডেমি জানিয়েছে, পরবর্তী ধাপে যাওয়ার আগে কিছু চলচ্চিত্রকে এখনও প্রেক্ষাগৃহে প্রদর্শনের বাধ্যবাধকতা এবং বিভাগের অন্যান্য নিয়ম পূরণ করতে হবে। অ্যানিমেশন বিভাগের সদস্যরা সাধারণত পাঁচজন মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পান। অন্যান্য বিভাগের সদস্যরাও এতে অংশ নিতে পারেন, তবে ন্যূনতম নির্ধারিত সংখ্যক চলচ্চিত্র দেখার শর্ত পূরণ করতে হবে।

প্রসঙ্গত, আগামী বছরের ১৪ মার্চ আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসছে ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর।

বিজ্ঞাপন