রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনের ছেংতুতে শুরু হলো ফিল্ম কালচার কার্নিভাল

চীনের ছেংতুতে শুরু হলো ফিল্ম কালচার কার্নিভাল, যা ২৪ নভেম্বর পর্যন্ত চলবে।

চীনের ছেংতুতে শুরু হলো ফিল্ম কালচার কার্নিভাল

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিছুয়ান প্রদেশের ছেংতু শহরে শুরু হয়েছে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ফিল্ম কালচার কার্নিভাল। শুক্রবার (২০ নভেম্বর) শুরু হওয়া এ আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী ও শিল্পখাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা এবং দর্শকদের জন্য নানা সাংস্কৃতিক আয়োজন রাখা হয়েছে।

জাতীয় চলচ্চিত্র প্রশাসনের নির্দেশনায় এবং সিএমজি ও ছেংতু সরকারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই কার্নিভাল। উদ্বোধনী অনুষ্ঠানে ‘সিছুয়ান কনজারভেটরি অব মিউজিক’র সিম্ফনি অর্কেস্ট্রা বিভিন্ন চলচ্চিত্রের জনপ্রিয় সুর পরিবেশন করে।

এ সময় নির্মাণাধীন কয়েকটি চীনা চলচ্চিত্রও তুলে ধরা হয়। উৎসবে ১১টি প্রতিষ্ঠানের উদ্যোগে ডিজিটাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স (ছেংতু) গঠন করা হয়।

একই সঙ্গে চলচ্চিত্রের গল্প ও চরিত্রের স্বত্ব ব্যবহার করে বিভিন্ন সৃজনশীল পণ্য তৈরির বিষয়ে কৌশলগত সহযোগিতা চুক্তি সই হয়। এবারকার আয়োজনের মূল লক্ষ্য চলচ্চিত্রকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি করা।

এই কার্নিভাল আগামী ২৪ নভেম্বর পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন