বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
রাজনীতি

বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানের হুঁশিয়ারি

বিরোধী নেতা ডা. শফিকুর রহমানের হুঁশিয়ারি, 'বালুতেও কারও আধিপত্য মেনে নেওয়া হবে না।'

বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানের হুঁশিয়ারি

বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "দেশের এক কণা বালুতেও কারও আধিপত্য মেনে নেওয়া হবে না।" তিনি শনিবার (১১ জুলাই) রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত সমাবেশে এই কথা বলেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, সীমান্তে প্রতিবেশী ভারতের বিভিন্ন তৎপরতা থাকলেও সরকার এ বিষয়ে নীরব রয়েছে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, "বাংলাদেশের জনগণের প্রত্যাশা ও অনুভূতি বোঝার চেষ্টা করা উচিত।"

সমাবেশে বক্তারা জানান, গণভোট এবং জুলাই সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

এ সময় এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশের বিভিন্ন গণঅভ্যুত্থানের সঙ্গে বিএনপি প্রতারণা করেছে।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ (বীর বিক্রম) এবং ১১ দলীয় ঐক্যের অন্যান্য শীর্ষ নেতারা।

বিজ্ঞাপন