সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ, পরিচয় রহস্যময়

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ, তবে পরিচয় ও স্থান রহস্যময়।

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ, পরিচয় রহস্যময়

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে মেহের নিউজ। গতকাল শনিবার টেলিগ্রামে ভিডিওটি প্রকাশ করে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা।

ভিডিওটিতে দেখা যায়, মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন এবং তিনি আশেপাশের মানুষের সঙ্গে কথা বলছেন। তবে ভিডিওটি কখন এবং কোথায় ধারণ করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

মেহের নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি, মোজতবা খামেনিকে ঘিরে থাকা মানুষগুলোর পরিচয়ও।

গত ২৮ ফেব্রুয়ারি, তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর পর মার্চের শুরুতে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস।

তবে, মোজতবা খামেনি এখন পর্যন্ত জনসম্মুখে দেখা যায়নি। এমনকি, তাঁর বাবা আলী খামেনির জানাজাতেও তিনি উপস্থিত ছিলেন না।

বিজ্ঞাপন