সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

কসোভোতে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারলেন আইনপ্রণেতা

কসোভোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারলেন আইনপ্রণেতা তাইম কাদরিজা।

কসোভোতে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারলেন আইনপ্রণেতা

কসোভোর পার্লামেন্টে একটি অস্বাভাবিক ঘটনা ঘটেছে, যেখানে বিরোধীদলীয় আইনপ্রণেতা তাইম কাদরিজা প্রধানমন্ত্রী আলবিন কুর্তির দিকে একে একে চারটি ডিম ছুড়ে মারেন।

শনিবার (৮ আগস্ট) পার্লামেন্ট অধিবেশন চলাকালে এই ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী কুর্তি প্রেসিডেন্ট নির্বাচন ইস্যুতে আলোচনার জন্য অতিরিক্ত সময় চাওয়ার পর কাদরিজা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

কাদরিজা ডিম ছুড়ে মারার পর উপস্থিত আইনপ্রণেতা এবং পুলিশ কর্মকর্তারা দ্রুত এগিয়ে এসে তাকে থামান। এই ঘটনার পর কসোভোয় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে, বিশেষ করে আগাম নির্বাচন নিয়ে চলমান বিতর্কের কারণে।

কসোভোয় রাজনৈতিক অস্থিরতা এবং উত্তেজনার মধ্যে এই ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন