রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মোজতবা খামেনির নতুন নির্দেশে সামরিক প্রস্তুতি জোরদার

মোজতবা খামেনি শত্রুর হুমকির জবাবে কার্যকর পাল্টা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মোজতবা খামেনির নতুন নির্দেশে সামরিক প্রস্তুতি জোরদার

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে নতুন নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, যেকোনো শত্রুর হুমকির জবাবে ভৌগোলিক সীমানার তোয়াক্কা না করেই তাৎক্ষণিক ও কার্যকর পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শনিবার অনুষ্ঠিত এই বৈঠকে খামেনি সামরিক প্রস্তুতি জোরদার করার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতিরক্ষা ও নিরাপত্তা সক্ষমতা উন্নয়নের নির্দেশ দেন।

এ নির্দেশনা এমন এক সময়ে এসেছে যখন ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরদিন ইরানে হামলা চালানোর আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তবে তার জবাব ভয়াবহ হবে।

মোহাম্মদ আকরামিনিয়া আরও জানান, ইরান নিজেদের যুদ্ধপ্রস্তুতি পুরোদমে বাড়িয়ে চলেছে।

বিজ্ঞাপন