সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ: বেশি ক্ষতি হবে ওয়াশিংটনের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের দাবি, যুক্তরাষ্ট্রের অবরোধে বেশি ক্ষতি হবে ওয়াশিংটনের।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ: বেশি ক্ষতি হবে ওয়াশিংটনের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মন্তব্য করেছে যে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামুদ্রিক অবরোধের ফলে তেহরানের চেয়ে ওয়াশিংটনের বেশি ক্ষতির মুখে পড়তে হতে পারে।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের অর্থনীতিতে এক ডলারের ক্ষতি করতে চায়, তাহলে তাদেরকে নিজেদের কয়েক গুণ বেশি ব্যয় ও ক্ষতির সম্মুখীন হতে হবে।

মোহেবি বলেন, "যুক্তরাষ্ট্র যদি ইরানের এক ডলারের অর্থনৈতিক ক্ষতি করতে চায়, তাহলে এর জন্য নিজেদের কয়েক ডলার ব্যয় ও ক্ষতির মুখে পড়তে হতে পারে।" তিনি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারণা অনুযায়ী সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে ইরানকে নতিস্বীকারে বাধ্য করা সম্ভব। তবে সাম্প্রতিক ঘটনাবলী সেই ধারণার বিরোধিতা করছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে বিপুল ঋণের বোঝা এবং চীনসহ অন্যান্য বড় অর্থনীতির সঙ্গে তীব্র প্রতিযোগিতার মধ্যে রয়েছে। এই অবস্থায় ইরানের বিরুদ্ধে সামরিক হামলা ও নিষেধাজ্ঞা আরোপ করে কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব নয়।

মোহেবি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক ও সামুদ্রিক অবরোধের পথ বেছে নেওয়া হয়েছে, তা শেষ পর্যন্ত ওয়াশিংটনের জন্য বড় ধরনের অর্থনৈতিক বোঝা তৈরি করতে পারে।

বিজ্ঞাপন