যুদ্ধ শুরুর আগেই ইরানের অর্থনৈতিক পরিস্থিতি ছিল দেশের সবচেয়ে বড় সমস্যা। ইরান-চীন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মাজিদরেজা হারিরি এ তথ্য জানিয়েছেন।
হারিরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে বলেন, 'যুদ্ধ শুরুর আগেই সরকার, জনগণ কিংবা নেতৃত্ব: কেউই অর্থনীতির অবস্থা নিয়ে সন্তুষ্ট ছিল না।' তিনি উল্লেখ করেন, বর্তমান সংকটের মধ্যে যুদ্ধ, সামরিক হামলা এবং অর্থনৈতিক অবরোধের চাপ ইরানের অর্থনীতিকে আরও জটিল করে তুলেছে।
হারিরি আরও বলেন, ইরানের মুদ্রা সংকটের পেছনে দেশটির 'ঐতিহাসিক সমস্যা' রয়েছে। যুদ্ধ এই পুরোনো সমস্যাগুলোকে আরও তীব্র করেছে।
তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক দুরবস্থাকে শুধুমাত্র যুদ্ধের ফল হিসেবে দেখা হলে পুরো চিত্রটি স্পষ্ট হবে না। দীর্ঘদিনের কাঠামোগত অর্থনৈতিক সমস্যার সঙ্গে যুদ্ধ ও অবরোধের নতুন চাপ যুক্ত হওয়ায় ইরানের অর্থনৈতিক সংকট আরও জটিল হয়ে উঠেছে।