বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

ইরানি রিয়ালের পতন, ডলার ছাড়াল ২৫ লাখে

ইরানি রিয়ালের মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে, ডলার ২৫ লাখ রিয়াল ছাড়িয়েছে।

ইরানি রিয়ালের পতন, ডলার ছাড়াল ২৫ লাখে

চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যুদ্ধের প্রভাবে ইরানি অর্থনীতির অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তেহরানের খোলা বাজারে প্রতি মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মূল্য ২৫ লাখ রিয়ালে পৌঁছেছে, যা ইতিহাসের সর্বনিম্ন।

এটি রিয়ালের জন্য একটি নতুন রেকর্ড, যা গত ২ সেপ্টেম্বরের ২২ লাখ রিয়ালের রেকর্ড থেকে মাত্র ২৭ দিনের মধ্যে আরও পতন ঘটিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রিয়াল ধারাবাহিকভাবে অবমূল্যায়নের শিকার হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধের পূর্বে প্রতি ডলারের গড় বিনিময় মূল্য ছিল ১৭ লাখ রিয়াল। সামরিক সংঘাত, আন্তর্জাতিক বাণিজ্যে অচলাবস্থা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে রিয়ালের মান দ্রুত নিম্নমুখী হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি ইরানের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন