মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
রাজনীতি

ডা. শফিকুর রহমানের স্মৃতিচারণ: জমির উদ্দিন সরকার ছিলেন আমাদের ক্লায়েন্ট

ডা. শফিকুর রহমান জমির উদ্দিন সরকারের অবদান স্মরণ করে আবেগ প্রকাশ করেন।

ডা. শফিকুর রহমানের স্মৃতিচারণ: জমির উদ্দিন সরকার ছিলেন আমাদের ক্লায়েন্ট

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে। তিনি বলেন, 'জমির উদ্দিন সরকার পেশাগত জীবনে এবং রাজনীতিবিদ হিসেবে সফল এবং কালারফুল ছিলেন।'

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে স্মরণ করে তিনি এসব কথা বলেন। বিরোধীদলীয় নেতা জানান, 'বিশেষ করে আমাদের কষ্টের দিনগুলোতে, ওয়ান-ইলেভেন আমলে আইনের যাঁতাকলে যখন আমরা পিষ্ট, তখন প্রায়ই আমরা তার কাছে যেতাম, দ্বারস্থ হতাম।'

তিনি বলেন, 'তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েই আমাদের কাজ সারেননি, বরং আমাদের মজলুম নেতৃবৃন্দের পক্ষে আদালতে বারবার দাঁড়িয়েছেন।' ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, 'এরকম তো আরও অনেকেই দাঁড়িয়েছেন, কিন্তু তিনি একদিক দিয়ে ভীষণ ব্যতিক্রম ছিলেন।'

বিরোধীদলীয় নেতা বলেন, 'প্রথমবার থেকেই আমরা চেষ্টা করেছি, কৃতজ্ঞতাস্বরূপ তাকে কিছু ফি দেওয়ার। শেষ পর্যন্ত আমরা এই কাজে সফল হইনি।' তিনি তার অবদান স্মরণ করে বলেন, 'আমার চোখে পানি আসছে। আমরা তার ঋণ পরিশোধ করতে পারবো না।'

ডা. শফিকুর রহমান বলেন, 'তিনি স্পিকার হিসেবে পার্লামেন্টকে প্রাণবন্ত করে রাখতেন, আর আইনের অঙ্গনে তিনি অনেকের গুরু। তার চলন-বলন, সবকিছুই ছিল শিক্ষণীয়।'

বিজ্ঞাপন