শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
রাজনীতি

জুলাই গণঅভুত্থ্যানের ইতিহাস সংরক্ষণে আহ্বান বিরোধীদলীয় নেতার

জুলাই গণঅভুত্থ্যানের ইতিহাস সংরক্ষণের আহ্বান জানালেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

জুলাই গণঅভুত্থ্যানের ইতিহাস সংরক্ষণে আহ্বান বিরোধীদলীয় নেতার

জুলাই গণঅভুত্থ্যানকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, "এ কাজটি সরকারকেই করতে হবে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন, তিনি বিষয়টিকে গুরুত্ব দেবেন।"

বুধবার (১৫ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। বিরোধীদলীয় নেতা আরও জানান, জুলাই অধিদফতরের উদ্যোগে শহীদদের প্রোফাইল এবং আহত ও পঙ্গু ব্যক্তিদের তথ্য ইতিহাসের অংশ হিসেবে সংরক্ষণের কার্যক্রম চলছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এটি আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, "সরকারি দল থেকেও বলছি, জুলাই আমাদের; বিরোধী দল থেকেও বলছি, জুলাই আমাদের। তাই জুলাই যেন সত্যিকার অর্থেই সবার হয়ে ওঠে, সেটাই আমরা দেখতে চাই।" প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি জানান, আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল।

এছাড়া, জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠনের বিষয়ে সরকারের আশ্বাসকে স্বাগত জানিয়ে আগাম ধন্যবাদ জানান তিনি। বিরোধীদলীয় নেতা বলেন, বর্তমান জাতীয় সংসদ একটি ব্যতিক্রমী সংসদ, যা সবসময়ই ‘মজলুমের মিলনমেলা’ হিসেবে পরিচিত।

তিনি বলেন, "সংসদের কার্যক্রম যত সুন্দর ও গঠনমূলক হবে, ততই মানুষের হতাশা দূর হবে, রাষ্ট্রের প্রতি আস্থা বাড়বে।" চলতি বছরের বন্যায় চারটি বিভাগ ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিষয়ে সরকার ইতোমধ্যে গুরুত্ব দিয়েছে উল্লেখ করে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সংসদের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, "প্রথম দিনই অতীতের নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছিলাম।" তিনি আরও জানান, সংসদে অবশ্যই সমালোচনা হবে, তবে তা সংসদীয় শিষ্টাচার ও বিধিবিধান মেনেই হওয়া উচিত।

তিনি বলেন, "জাতীয় সংসদ যদি দুর্নীতির পৃষ্ঠপোষক না হয়, তবে বাংলাদেশ থেকে দুর্নীতি অবশ্যই বিদায় নেওয়া সম্ভব। তবে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা পক্ষপাতিত্ব যদি অব্যাহত থাকে, তাহলে দুর্নীতি নির্মূলের কোনো সুযোগ নেই।"

বিজ্ঞাপন