শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিরোধীদলীয় চিফ হুইপের আহ্বান: স্থায়ী কমিটিগুলোকে অকার্যকর করবেন না

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্থায়ী কমিটিগুলোকে অকার্যকর করার বিরুদ্ধে সতর্ক করেছেন।

বিরোধীদলীয় চিফ হুইপের আহ্বান: স্থায়ী কমিটিগুলোকে অকার্যকর করবেন না

জাতীয় সংসদের স্থায়ী কমিটিগুলোকে অকার্যকর করার চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে এই আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, বিরোধীদলের সংসদ সদস্য হিসেবে কার্যকর স্থায়ী কমিটির মাধ্যমে সংসদে জবাবদিহিতা নিশ্চিত করতে চান। তিনি উল্লেখ করেন, স্থায়ী কমিটিগুলো কার্যকরভাবে গঠিত না হলে বিরোধীদলের পক্ষে সেগুলোর অংশীদার হওয়া সম্ভব হবে না।

বিরোধীদলীয় নেতা ও উপনেতা এ বিষয়ে সংসদে কথা বলেছেন উল্লেখ করে নাহিদ বলেন, জুলাই সনদ অনুযায়ী স্থায়ী কমিটির সভাপতি পদ পাওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। তিনি জানান, ১০ সদস্যের একটি স্থায়ী কমিটিতে বিরোধী দল থেকে তিনজন সদস্য রাখার দাবি জানানো হয়েছিল।

তিনি অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে ২৬ শতাংশ হিসাব অনুযায়ী সদস্য দেওয়ার কথা বলা হয়। সেই অনুযায়ী বিভিন্ন কমিটিতে বিরোধীদলীয় সদস্য সংখ্যা অসঙ্গতি দেখা দিয়েছে।

নাহিদ ইসলাম বলেন, বিরোধী দলের সঙ্গে আলোচনা না করেই সদস্যদের বিভিন্ন কমিটিতে রাখা হয়েছে, যা সংসদীয় কার্যক্রমের জন্য ক্ষতিকর। তিনি স্পিকারের প্রতি আহ্বান জানান, পরবর্তী অধিবেশনে এসব কমিটির তালিকা ও গঠনপ্রক্রিয়ায় প্রয়োজনীয় সংশোধন আনার জন্য।

বিজ্ঞাপন