ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ তথ্য জানান।
হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। এই প্রক্রিয়ায় ঢাকা সন্তুষ্ট নয় বলে উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও জানান, পরিবেশ অনুকূল হলে ভারতে তারেক রহমানের দ্বিপাক্ষিক সফর হতে পারে।
উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের অষ্টাদশতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।