রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলার পর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
আজ বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন এমপি মিষ্টি। পদত্যাগের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী এমপি মিষ্টি নিজেই পদত্যাগ করেছেন।
তিনি বলেন, "এমপি মিষ্টির পদত্যাগের মাধ্যমে অপরাধকে প্রশ্রয় না দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দেখালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।"
গত ২৫ সেপ্টেম্বর রাতে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলার পর ক্লিনিকটি ভেঙে দিয়ে সাইনবোর্ড টানায় সমমনা দোকানদার সমবায় সমিতি।
এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। অভিযোগ উঠেছে যে, সমিতির সাবেক সভাপতি ফেরদৌসী আহমেদ মিষ্টির নামও এই ঘটনায় জড়িত।
মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ ছিল।