বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাড্ডা দখলে বিএনপির পদক্ষেপ যথেষ্ট নয়: জামায়াত আমির

রাড্ডা এমসিএইচ-ফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির পদক্ষেপ নিয়ে জামায়াত আমিরের তীব্র সমালোচনা।

রাড্ডা দখলে বিএনপির পদক্ষেপ যথেষ্ট নয়: জামায়াত আমির

ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-ফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির সাংগঠনিক পদক্ষেপ নিয়ে কথা বলেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, "রাতের অন্ধকারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় সরকার ও সরকারি দল বাধ্য হয়ে সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করেছে। তবে এত বড় অপকর্মের জন্য শুধু সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়।"

তিনি আরও বলেন, "কালপ্রিটদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দেশবাসী দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়।" জামায়াত আমির ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটির টেকসই পুনর্নির্মাণের দায়িত্ব সরকারের উপর বর্তায় বলেও মন্তব্য করেন।

গত বৃহস্পতিবার রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপি দলীয় এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম উঠে এসেছে। এ ঘটনায় ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।

এর প্রেক্ষিতে সরকারপ্রধান এমপিকে পদত্যাগের নির্দেশ দেন এবং আজ তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। পাশাপাশি, ঢাকা মহানগর বিএনপির উত্তরের কমিটি ও অঙ্গ-সংগঠনের একাধিক ইউনিটের কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং বিভিন্ন পর্যায়ের নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন