মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জামায়াত আমিরের ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা রাড্ডা ক্লিনিকে

জামায়াত আমির ডা. শফিকুর রহমান রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

জামায়াত আমিরের ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা রাড্ডা ক্লিনিকে

রাজধানী মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার স্বাস্থ্যকেন্দ্রটির ধ্বংসস্তুপ পরিদর্শন শেষে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এ ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রয়োজন হলে এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আরও সহযোগিতা করা হবে। প্রয়োজনে এই এলাকার মানুষের চিকিৎসার জন্য আরও কিছু করতে হলে আমরা করব ইনশাআল্লাহ।’ তিনি জানান, জামায়াতের প্রাথমিকভাবে ঘোষিত সহায়তা অব্যাহত থাকবে।

জামায়াতের আমির আরও বলেন, ‘দুর্বৃত্তরা যেন দেশের কোথাও কোনো অসামাজিক অপকর্ম করতে না পারে সে ব্যাপারে সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকারি দলের আশ্রয় প্রশ্রয়ে দেশজুড়ে মব সন্ত্রাস চলছে।’

একই সময়ে রাড্ডা পরিদর্শনে এসে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেন, সরকারের ইন্ধনে এই ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘যারা দখল করেছিল, তারাই আবার রাড্ডা ক্লিনিক চালু করতে বাধ্য হয়েছে। এমন ঘটনা আবারও ঘটলে এনসিপি রুখে দাঁড়াবে।’

বিজ্ঞাপন