জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, সরকার রাষ্ট্রের মৌলিক ও কাঠামোগত সংস্কার বানচাল করতে সংবিধান সংশোধন কমিটির নামে লোকদেখানো ‘নাটক’ করছে।
তিনি বলেন, এনসিপি দায়সারা কোনো কসমেটিক সংস্কার নয়, বরং রাষ্ট্রের মৌলিক ও গুণগত পরিবর্তন নিশ্চিত করতে চায়। সোমবার (২৮ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।
তিনি বলেন, সারা দেশে অব্যাহত চাঁদাবাজি, দখলবাজি ও জুলুমের বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তীব্র গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এছাড়া, সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের প্রসঙ্গে মন্তব্য করে তিনি বলেন, বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর বক্তব্যে দেশের জনগণের মূল সমস্যা ও প্রত্যাশার প্রতিফলন ঘটেনি।