ফেনীর ফুলগাজীতে বৃহস্পতিবার (১ অক্টোবর) অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধীদল জামায়াত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে, গত জাতীয় সংসদ নির্বাচনে গুপ্ত বাহিনীর সাথে পালিয়ে যাওয়া শক্তির মধ্যে যোগাযোগ রয়েছে।
তিনি অভিযোগ করেছেন, "স্বৈরাচার ও গুপ্ত আবার একসাথে হয়েছে"। প্রধানমন্ত্রী বলেন, ওই শক্তি বরাবরই একসাথে কাজ করছে।
সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানী প্রদান অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান আরও বলেন, "যারা গুপ্ত রাজনীতি করে এবং স্বৈরাচারী রাজনীতি করে, তাদের বিষয়ে সর্তক থাকতে হবে। তারা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে এবং তাদের কোনো কর্মসূচি নেই।"
তিনি বিএনপির কার্যক্রমের প্রশংসা করে বলেন, "বিএনপি কাজ দিয়ে প্রমাণ করেছে, তারা জনগণের জন্য কাজ করে।"
প্রধানমন্ত্রী কিছুসংখ্যক মানুষের অরাজকতা তৈরির চেষ্টা সম্পর্কে সর্তক করে বলেন, "একদল একদফা বলছে, আরেক দল ভারত পালিয়ে গিয়েছে, জনগণের জন্য তাদের কোনো কর্মসূচি নেই।"