রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু

সব গুঞ্জন সত্যি করে অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগপত্রে সই করা মাত্রই তা কার্যকর হয়ে যায়।

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে।

২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর পদত্যাগের দাবি ওঠে।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর। দায়িত্বভার গ্রহণের পর থেকে পরবর্তী ৫ বছর এ দায়িত্বে থাকতে পারেন। সে হিসাবে মো. সাহাবুদ্দিনের মেয়াদ ছিল ২০২৮ সাল পর্যন্ত। একজন ব্যক্তি সর্বোচ্চ ২ মেয়াদে এ দায়িত্বে থাকতে পারেন। এটিই বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ।

বিজ্ঞাপন