বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, 'দেরিতে হলেও জনগণের ঘাড় থেকে স্বৈরাচার পদত্যাগ করেছেন, এটি আমাদের জন্য বড় পাওয়া।'
শুক্রবার সন্ধ্যায় এক প্রতিক্রিয়ায় জামায়াত আমির বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব পালন করবেন এবং তিনি সকল দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করবেন, এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, 'রাষ্ট্রপতির পদত্যাগের পর যদি তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, তবে জামায়াতের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি ভাবা হবে।'
সাবেক রাষ্ট্রপতি গুরুতর অসুস্থ হলে বিদেশে চিকিৎসার প্রয়োজন হলে তাকে যেতে দেওয়া হবে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমরা চাই না চিকিৎসার জন্য কেউ বাইরে যাক। উন্নত চিকিৎসার জন্য বিদেশি ডাক্তার এনেও সেবা দেওয়া সম্ভব।'
তিনি বলেন, 'নিষেধাজ্ঞার বিষয়ে দলের অন্য নেতাকর্মীদের সাথে আলোচনা করে পরে জানাব।'
উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বিকেলে গুরুতর শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেন এবং পরবর্তীতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।