সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরিয়মের মরদেহটি উদ্ধার করা হয়।

গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে গত জুলাইয়ে একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তিনি এক তরুণীর সঙ্গে ব্যক্তিগত সময় কাটাচ্ছেন। পরে গাজী নজরুল জানান, ওই তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।

এ ঘটনার পর জামায়াতে ইসলামী গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করে। তবে, তাঁর সংসদ সদস্য পদ এখনও বহাল আছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন