রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল শিগগিরই ঘোষণা: নির্বাচন কমিশনারের তথ্য

রাষ্ট্রপতি পদে নির্বাচন শিগগিরই অনুষ্ঠিত হবে, জানিয়েছেন নির্বাচন কমিশনার।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল শিগগিরই ঘোষণা: নির্বাচন কমিশনারের তথ্য

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের ফলে ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ীও একই নির্দেশনা রয়েছে।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার এখতিয়ার একমাত্র নির্বাচন কমিশনের। জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশন জানায়, ভোটার তালিকা প্রস্তুত করার পরই নির্বাচন তফসিল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন