শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ককরোচ জনতা পার্টির শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য সাত দিনের আল্টিমেটাম

ককরোচ জনতা পার্টি শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য সাত দিনের আল্টিমেটাম দিয়েছে।

ককরোচ জনতা পার্টির শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য সাত দিনের আল্টিমেটাম

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগের জন্য সাত দিনের আল্টিমেটাম দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটি জানিয়েছে, এই সময়সীমার মধ্যে পদত্যাগ না করলে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভের ডাক দেওয়া হবে।

সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাংকা সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে এই ঘোষণা করেন। তারা বলেন, "আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য এই আল্টিমেটাম দিচ্ছি এবং দেশের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানাই।"

৬ জুন শনিবার, ককরোচ জনতা পার্টি বিকাল পাঁচটার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভের আয়োজন করে। এই বিক্ষোভে আনুমানিক ৬ থেকে ৭ হাজার মানুষ অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন