শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সাভার থানা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

সাভার থানা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি মাশফি ও সাধারণ সম্পাদক সামির।

সাভার থানা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

সাভার থানা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে ফয়সাল আহমেদ মাশফিকে সভাপতি এবং মাহাবুব হোসেন সামিরকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (৫ জুন) ছাত্রদলের ঢাকা উত্তর জেলা শাখার সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ উদ্দিন এই কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে মোট ১৮৮ জন সদস্য স্থান পেয়েছেন। এর মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রফিকুল ইসলাম নোমান নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে ৬৬ জন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ৮১ জন স্থান পেয়েছেন।

এছাড়া, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. রাকিব হাসান এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে ২৫ জন নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক ও সহ-প্রচার সম্পাদক হিসেবে যথাক্রমে শিশির হাসান ও নজরুল ইসলাম দায়িত্ব পালন করবেন।

দফতর সম্পাদক হিসেবে মো. শারাফাত হোসাইন এবং সহ-দফতর সম্পাদক হিসেবে জাহিদ হাসান নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাতজনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আগামী ৩০ দিনের মধ্যে সাভার থানা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন