বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ৬৪, নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে
রাজনীতি

সাভার থানা ছাত্রদলের নতুন সভাপতি ও সম্পাদক ঘোষণা

সাভার থানা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে, সভাপতি ফয়সাল আহমেদ মাশফি ও সম্পাদক মাহাবুব হোসেন সামির।

সাভার থানা ছাত্রদলের নতুন সভাপতি ও সম্পাদক ঘোষণা

সাভার থানা ছাত্রদলের ১৮৮ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে ফয়সাল আহমেদ মাশফিকে সভাপতি এবং মাহাবুব হোসেন সামিরকে সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

শুক্রবার (৫ জুন) ছাত্রদলের ঢাকা উত্তর জেলা শাখার সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে রফিকুল ইসলাম নোমাকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া ৬৬ জনকে সহ-সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে মোহাম্মদ মিজানুর রহমানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৮১ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। মো. রাকিব হাসানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে শিশির হাসানকে প্রচার সম্পাদক, নজরুল ইসলামকে সহ-প্রচার সম্পাদক, মো. শারাফাত হোসাইনকে দপ্তর সম্পাদক এবং জাহিদ হাসানকে সহ-দপ্তর সম্পাদক করা হয়েছে। এছাড়া সাতজনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন