মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
রাজনীতি

কুমিল্লায় ছাত্রলীগের মিছিলে পুলিশি অভিযান, আটক ৪৫

কুমিল্লায় ছাত্রলীগের মিছিলে পুলিশি অভিযানে ৪৫ নেতাকর্মী আটক হয়েছে।

কুমিল্লায় ছাত্রলীগের মিছিলে পুলিশি অভিযান, আটক ৪৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ৪৫ জন নেতাকর্মীকে আটক করেছে।

রোববার দুপুর দেড়টায় উপজেলার মহাসড়কের মাটিয়ারা এলাকায় চট্টগ্রামমুখী লেনে ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল বের করেন। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, এ সময় ঘটনাস্থল থেকে ৩টি হায়েস মাইক্রোবাস ও দুটি মিনিবাস জব্দ করা হয়। আটককৃতদের নাম পরিচয় এখনো জানানো হয়নি।

তিনি বলেন, দুপুর দেড়টার দিকে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

পুলিশের অভিযানে ৪৫-৪৬ জনকে আটক করা হয়েছে এবং আটকদের যাচাই-বাছাই ও বিজ্ঞাসাবাদ চলছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম।

বিজ্ঞাপন