শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে বিদায় নাছিরের

ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে বিদায় নিলেন নাছির উদ্দীন নাছির।

ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে বিদায় নাছিরের

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ তার দায়িত্ব পালনের শেষ দিন হিসেবে ঘোষণা করেছেন। তিনি শুক্রবার (১৪ আগস্ট) সকালে তার ফেসবুক আইডিতে একটি দীর্ঘ স্ট্যাটাসে এ কথা জানান।

নাছির তার স্ট্যাটাসে উল্লেখ করেন, "আজকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের শেষ দিন। এটি একটি দীর্ঘ, কঠিন এবং গৌরবময় অধ্যায়ের সমাপ্তি।" তিনি ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হওয়ার স্মৃতি তুলে ধরে বলেন, "রাজনীতি কখনো পদ-পদবির বিষয় নয়; এটি মানুষের জন্য কাজ করার এক দীর্ঘ যাত্রা।"

নাছির বলেন, "এই সময়ে যারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।" তিনি প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার রাজনৈতিক জীবনের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও জানান, ২০২৪ সালের পহেলা মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকে কঠিন রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে পথ চলেছেন। "জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছিলেন," বলেন নাছির।

নাছির বলেন, "রাজনীতির পরিচয় মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো।" তিনি খালেদা জিয়ার নির্দেশনার কথা উল্লেখ করে জানান, বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে ফেনী গিয়েছিলেন।

দায়িত্ব পালনের সময় ছাত্রদলের প্রায় দুই হাজারেরও বেশি সাংগঠনিক কমিটি গঠিত হয়েছে বলে জানান নাছির। তবে কিছু অপূর্ণতার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। "ছাত্রসংসদ নির্বাচনে প্রত্যাশিত ফলাফল না পাওয়া আমাকে পীড়া দেয়," বলেন তিনি।

বিজ্ঞাপন