শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ঠাকুরগাঁওকে প্রিয় স্থান হিসেবে উল্লেখ করলেন শামারুহ মির্জা

ঠাকুরগাঁওকে নিজের প্রিয় স্থান হিসেবে উল্লেখ করেছেন শামারুহ মির্জা।

ঠাকুরগাঁওকে প্রিয় স্থান হিসেবে উল্লেখ করলেন শামারুহ মির্জা

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, এই জেলার মানুষের অবদান তাদের পরিবারের জন্য অনেক বেশি। তিনি তাঁর ফেসবুক পেজে আবেগঘন পোস্টে জানান, "পৃথিবীর যেই প্রান্তেই যাই, সব চেয়ে প্রিয় জায়গা ঠাকুরগাঁও।"

শামারুহ মির্জা তাঁর পোস্টে উল্লেখ করেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে ফিরে আসেন। “তখন আমি একদম ছোট। আমরা দুবোন সারাদিন খেলতাম,” বলেন তিনি। তিনি আরও জানান, ঠাকুরগাঁওয়ে তাঁর দাদির মহিলা সমিতির অফিসে যাওয়ার স্মৃতির কথা।

তিনি বলেন, “এই শহর আমাদের পরিবারের সব চেয়ে আদরের। আমাদের পরিবারের প্রতিটি সদস্যের স্বপ্ন দেখার শুরু এই জেলায়।” শামারুহ মির্জা আরও উল্লেখ করেন, তাঁর বাবা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী রেজিমের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছিলেন এবং ঠাকুরগাঁওয়ের বিএনপির নেতা কর্মীরা তাঁকে সমর্থন করেছেন।

নির্বাচনী প্রচারণার অভিজ্ঞতা শেয়ার করে শামারুহ বলেন, “প্রতিটি ইউনিয়নে সাধারণ মানুষ কিভাবে আমাদের পাশে থেকেছে, তা আমি দেখেছি।” তিনি তাঁর বাবার প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষ সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন।

শামারুহ মির্জা বলেন, “জাতিসংঘ বলছে দেশে উগ্রবাদিরা সংঘবদ্ধ হবার চেষ্টা করছে।” তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, গত পনেরো বছরে হাসিনার কূট পরিকল্পনার কারণে উগ্রবাদের চাষ হয়েছে। তিনি বিশ্বাস করেন, ঠাকুরগাঁওয়ের মানুষ বরাবরই লিবারেল ছিল এবং থাকবে।

তিনি তাঁর আব্বার রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়নের কথা উল্লেখ করে দাদা-দাদির কথা মনে করেন এবং সকলের কাছে দোয়া চেয়ে বলেন, “তিনি যেন আমৃত্যু আপনাদের জন্য কাজ করতে পারেন।”

বিজ্ঞাপন