শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ভাটারায় শোক দিবস পালনের প্রস্তুতি থেকে ৫৩ আওয়ামী লীগ নেতাকর্মী আটক

ভাটারায় শোক দিবস পালনের প্রস্তুতি সভা থেকে ৫৩ নেতাকর্মী আটক করেছে পুলিশ।

ভাটারায় শোক দিবস পালনের প্রস্তুতি থেকে ৫৩ আওয়ামী লীগ নেতাকর্মী আটক

রাজধানীর ভাটারা থানার পুলিশ ১৫ আগস্ট শোক দিবস পালনের প্রস্তুতি সভা থেকে ৫৩ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের ২৮ নম্বর সড়কের একটি ভবন থেকে তাদের আটক করা হয়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, আটককৃতরা শোক দিবস পালনের প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের পরিকল্পনার মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করার বিষয়টিও ছিল।

পুলিশের দাবি, আটককৃতদের কাছ থেকে বেশ কিছু প্ল্যাকার্ড ও ব্যানার উদ্ধার করা হয়েছে, যা সহিংসতার উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে।

ওসি মাজহারুল ইসলাম জানান, আটক ৫৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হবে।

বিজ্ঞাপন