শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে বদলি করেছে সরকার

ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে বদলি করেছে সরকার।

ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে বদলি করেছে সরকার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। সরকার তাকে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আরাফাত সিদ্দিকীকে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বদলি করে নতুন পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, বুধবার (১২ আগস্ট) দুপুরে কাঁঠাল ইউনিয়নের কালীরবাজার এলাকার কুলুরবাড়ি বালুমহালে ইউএনওর বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইউএনও আরাফাত সিদ্দিকী বালুমহালের অফিসে প্রবেশ করে কাগজপত্র দেখতে চান। এ সময় অভিযানে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় জানতে চাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে একজনকে থাপ্পড় মারেন।

ঘটনার পর র‍্যাবের এক সদস্য সারোয়ার জাহানকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ইউএনও তার হাত থেকে একটি লাঠি নিয়ে কয়েক দফা আঘাত করেন। এই ঘটনার পর থেকেই তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং সরকার তাকে বদলি করে।

বিজ্ঞাপন