বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিজেদের স্বার্থ হাসিল করতেই ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। তিনি বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর পল্লবীতে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন।
রিজভী অভিযোগ করেন, ভারত শেখ হাসিনাকে আপনজন মনে করে আশ্রয় দিয়েছে, কারণ তাকে দিয়ে আগ্রাসী আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রীকে পুলিশ ও র্যাব ব্যবহার করে জিয়া পরিবারকে ধ্বংসের চেষ্টা করার অভিযোগও করেন।
শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যকে ‘মামার বাড়ির আবদার’ আখ্যা দিয়ে রিজভী বলেন, বিগত সরকারের গুম-খুনের বিচার নিশ্চিত করতে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।