শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রমের শেষ পর্যায়ে ২৬৫ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ২৬৫ জনের প্রাণহানি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ ৫০০ মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ
রাজনীতি

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

বিএনপির রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর পক্ষে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের পক্ষে প্রস্তাবক হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তাঁকে সমর্থন করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এর আগে দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগেই তিনি দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রীসহ সব ধরনের পদ থেকে পদত্যাগ করেন।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিএনপির উচ্চ পর্যায়ের বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করেন তারেক রহমান। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দুটি ফর্ম কেনা হয়, তবে একজন প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি।

ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আজ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদ কক্ষে। সংসদ সদস্য এই নির্বাচনের ভোটার।

মির্জা ফখরুল ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হন এবং ২০১৬ সালে দলের জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নিযুক্ত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও–১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পান।

বিজ্ঞাপন