শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রমের শেষ পর্যায়ে ২৬৫ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ২৬৫ জনের প্রাণহানি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ ৫০০ মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ
রাজনীতি

২৫ মার্কিন কোম্পানির সঙ্গে বৈঠক ফলপ্রসূ: মাহ্দী আমিন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ২৫টি কোম্পানির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান মাহ্দী আমিন।

২৫ মার্কিন কোম্পানির সঙ্গে বৈঠক ফলপ্রসূ: মাহ্দী আমিন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শেষে এ কথা বলেন।

মাহ্দী আমিন জানান, ২৫টি কোম্পানির শীর্ষ ৫০ জন ডেলিগেশন ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং বাংলাদেশের বর্তমান স্থিতিশীল অর্থনৈতিক অগ্রযাত্রা কীভাবে আরও দীর্ঘায়িত করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেন, 'এ আলোচনার মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হবে।'

তিনি আরও জানান, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপের নেতৃত্বে যুক্তরাষ্ট্র থেকে ৫০ জনের একটি ডেলিগেশন বাংলাদেশে এসেছেন।

এই ডেলিগেশন গত তিন দিন ধরে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছে। বৃহস্পতিবার তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

মাহ্দী আমিন জানান, দেশে নতুন কর্মসংস্থান তৈরি এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে থাকা পলিসিগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর কীভাবে ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন