যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা বিশেষায়িত ওষুধ এবং সংশ্লিষ্ট উপাদানে শুল্কছাড় ঘোষণা করেছে। এই সুবিধা মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।
মার্কিন বাণিজ্য বিভাগের প্রকাশিত তালিকার অনুযায়ী, বিরল রোগ, বন্ধ্যত্বের চিকিৎসা, কোষভিত্তিক ও জিন থেরাপির ওষুধগুলো শূন্য শুল্কের আওতায় পড়বে। এই ধরনের ওষুধ তৈরির জন্য প্রয়োজনীয় উপাদানগুলোও এ সুবিধার অন্তর্ভুক্ত থাকবে।
বাংলাদেশ ছাড়াও ভারত, জাপান, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, এবং ইউরোপীয় ইউনিয়নসহ মোট ২০টি দেশ ও অঞ্চল এই শুল্কছাড়ের সুবিধা পাবে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর জানিয়েছে, এই শুল্কছাড় সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বর্তমান বা ভবিষ্যৎ বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোর ভিত্তিতে প্রদান করা হয়েছে।