বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, বলছে আইএমএফ।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় জ্বালানি ও অন্যান্য পণ্যের সংকট সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানায়, এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

আইএমএফ-এর সম্প্রতি প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের ফলে বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমছে এবং মূল্যস্ফীতির চাপ বাড়ছে। সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে, যার প্রভাব শুধু সংঘাতপূর্ণ অঞ্চলে সীমাবদ্ধ নেই, বরং এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে।

প্রতিবেদন অনুসারে, মধ্য মেয়াদে বিশ্বে প্রবৃদ্ধির সম্ভাবনা নানা চ্যালেঞ্জের কারণে বিঘ্নিত হতে পারে। তবে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর কারণে উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে প্রবৃদ্ধি বাড়ার সম্ভাবনা রয়েছে।

আইএমএফ আরও জানায়, ২০২৬ সালে বিশ্বজুড়ে বেসরকারি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বিনিয়োগ ২ লাখ কোটি ডলার ছাড়াতে পারে। এই বিনিয়োগ বিশ্ব অর্থনীতির জন্য একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে।

বিজ্ঞাপন