সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিএনপির স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ড নির্ধারণ

বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য তিনটি মানদণ্ড নির্ধারণ করেছে।

বিএনপির স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ড নির্ধারণ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপের ঘোষণা না হলেও, প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু হয়েছে বিএনপির অভ্যন্তরে। দলীয় প্রতীক না থাকায়, প্রার্থী চূড়ান্ত করতে তিনটি মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।

দলীয় নেতারা জানিয়েছেন, স্থানীয় পর্যায়ে ভোটের ক্ষেত্রে জোটবদ্ধভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে। দলের সিনিয়র নেতা তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনে অযাচিত হস্তক্ষেপের বিষয়ে সাংগঠনিক সভায় সতর্ক করেছেন। তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক।”

এখনও স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হয়নি এবং নির্বাচন কমিশনের প্রস্তুতিও দৃশ্যমান নয়। তবে সরকারের পক্ষ থেকে নভেম্বর-ডিসেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপি'র সমর্থন প্রত্যাশী প্রার্থীরা জানিয়েছেন, তারা আগেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। তবে দলের হাইকমান্ড জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমর্থন দেওয়ার প্রত্যাশা করছে।

এদিকে, স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থী থাকলেও, একেকটি ইউনিয়ন পরিষদে বিএনপি'র সমর্থন চান অন্তত চার-পাঁচজন। বিএনপি'র নীতিনির্ধারকরা এ বিষয়ে কৌশলী ভূমিকা গ্রহণ করছেন।

স্থানীয় সরকারের বিষয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল জানান, আঞ্চলিকতা, গোষ্ঠীগত ব্যাপার এবং এলাকা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, জনগণের কাছে গ্রহণযোগ্যতা, দলের প্রতি ত্যাগ ও অবদান এবং যোগ্যতা বিবেচনায় প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। তিনি আরও জানান, দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার ক্ষমতা কোনো নেতার নেই।

গত ৯ মে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ মিলনায়তনে বিএনপির সাংগঠনিক সভায় স্থানীয় সরকার নির্বাচনে সরকারের মনোভাব তুলে ধরা হয়।

বিএনপির নীতিনির্ধারকরা মনে করছেন, স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিক পরীক্ষার মতো। তাই সরকারের জন্য ভোট বিতর্কমুক্ত রাখা একটি বড় চ্যালেঞ্জ, পাশাপাশি জনপ্রিয়তা অক্ষুণ্ন রাখার জন্য বিপুল বিজয়ের প্রয়োজন রয়েছে।

বিজ্ঞাপন