চট্টগ্রাম মহানগর যুবদল এবং এর অধীন সব থানা ও ওয়ার্ড কমিটি পুনর্বহাল করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সোমবার (২৫ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্ত অনুযায়ী এসব কমিটি পুনর্বহাল করা হয়েছে। ইতোমধ্যে সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে।
এর আগে, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।