রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
অপরাধ

সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার

সাভারে ৭ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় ৫ জন গ্রেপ্তার হয়েছে।

সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার

সাভারে ৭ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাভার মডেল থানায় আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ভুক্তভোগী শিশুটিকে ওই মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী দীর্ঘদিন ধরে বলাৎকার করে আসছিল। ঘটনার পর গত ২৬ আগস্ট শিশুটির বাবা আদালতে মামলা দায়ের করেন। মামলায় পাঁচজন শিক্ষার্থী, চারজন শিক্ষক এবং একজন পরিচালককে আসামি করা হয়। আদালত সেটি আমলে নিয়ে সাভার মডেল থানায় এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।

তিনি আরও জানান, মামলা দায়েরের পর গতকাল দিনভর ও রাতভর দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে।

এদিকে, মামলার বাকি ৫ আসামি এখনো পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

বিজ্ঞাপন